admin_news ১৪ মার্চ ২০২৬ , ৫:৫৫ পিএম প্রিন্ট সংস্করণ
দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। আজ সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।