খেলা-ধুলা

পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি

  admin_news ১৪ মার্চ ২০২৬ , ৬:০৭ পিএম প্রিন্ট সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরের সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তানি মিডিয়ায় খবর চাউর হয়, বাজে পারফরম্যান্সের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমান হতে পারে।

তবে আজ শনিবার জরিমানার খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র আমির মীর। তিনি পিটিআইকে জানিয়েছেন, ‘কোনো খেলোয়াড়কে জরিমানা করা হয়নি। তবে হ্যাঁ, বোর্ড খেলোয়াড়দের জন্য একটি ফর্মুলা তৈরির কথা ভাবছে। কারণ, তারা ভালো পারফর্ম করলে উৎসাহ ভাতা দেওয়া হয়। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি এবং কোনো খেলোয়াড়কে জরিমানা করা হয়নি।’

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, পিসিবির চুক্তিবদ্ধ একজন ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় মাসে ৪৫ লাখ রুপি বেতনের পাশাপাশি আইসিসির রাজস্বের অংশ হিসেবে ২০ লাখ ৭০ হাজার রুপি পান।

0
Would love your thoughts, please comment.x
()
x