Uncategorized

১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

  admin_news ১৪ মার্চ ২০২৬ , ৫:২৮ পিএম প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, অচিরেই ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষিকার্ডের প্রি-পাইলট প্রকল্প চালু করা হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলায় কর্মরত সব দপ্তর প্রধান, গণমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল মাহমুদ তিতুমীর আরও বলেন, ১৮ মাসের মধ্যে এক কোটি যুবকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা বাংলাদেশের অর্থনীতিতে নতুন মডেল আনতে চাই। তবে আজ আমরা যেখানে বসে আছি সেই পাংশা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।

0
Would love your thoughts, please comment.x
()
x