admin_news ১৪ মার্চ ২০২৬ , ৫:৩৭ পিএম প্রিন্ট সংস্করণ
খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে ভিডিওটি ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়ায় ও বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করতে দেখা গেছে।
এরআগে হানজালা শুক্রবার বিকালে উপজেলার বাহাদুরপুর মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য রাখেন। ওই অনুষ্ঠানে তার বক্তব্যের কিছু অংশই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।