admin_news ১৪ মার্চ ২০২৬ , ৫:২৩ পিএম প্রিন্ট সংস্করণ
মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ডিগুরাহ দ্বীপের একটি গেস্ট হাউসে এ ঘটনায় আরও দুইজন গুরুতরভাবে আহত হন।
ঘটনার সংবাদ পাওয়ার পর বাংলাদেশ হাইকমিশন, মালে মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ ও সমন্বয় করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে হাইকমিশনার নিজে এবং দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করেছেন। নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গেও যোগাযোগ করেছে হাইকমিশন।









